JustMarkets আমাদের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের পেমেন্ট অপশন অফার করে, উত্তোলন আপনার ট্রেডিং যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ। এই লেখাটি আপনাকে উত্তোলন প্রক্রিয়াটি আরও ভালভাবে বুঝতে এবং যেকোনো সমস্যা কীভাবে সমাধান করবেন তা বুঝতে সাহায্য করবে।
উত্তোলন প্রক্রিয়াটি এগিয়ে নেওয়ার আগে, উত্তোলন কেন বাতিল করা হতে পারে বা তার সম্ভাব্য কারণগুলি বোঝা অপরিহার্য।
বাতিলকরণের কারণটি লেনদেনের ইতিহাস বিভাগে পাওয়া যাবে, আপনার উত্তোলন অনুরোধ সম্পর্কে আরও তথ্য পেতে 'বিস্তারিত' তে ক্লিক করুন।
এখানে টাকা উত্তোলন বাতিল হওয়ার কিছু সাধারণ পরিস্থিতি দেখানো হল।
| প্রত্যাখ্যানের কারণ | ব্যবহারকারীর পদক্ষেপ প্রয়োজন |
|---|---|
|
এই পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে টাকা তোলার আগে অনুগ্রহ করে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করুন। বর্তমানে, আপনি "পেমেন্ট পদ্ধতি" ব্যবহার করে টাকা তোলার সুবিধা পাবেন। |
এর মানে হল আপনি আপনার যাচাইকরণ প্রক্রিয়াটি সম্পন্ন করেননি এবং আপনার জন্য উত্তোলনের বিকল্পগুলি সীমিত। নির্বাচিত পেমেন্ট বিকল্পগুলো আনলক করার জন্য, আপনাকে আপনার পরিচয়পত্র এবং বাসস্থান উভয়ই যাচাই করতে হবে। যাচাইকরণ কীভাবে করবেন সে সম্পর্কে আরও জানতে আমাদের লেখাটি পড়ুন: “JustMarkets এ কিভাবে ভেরিফাইড হবেন?”। |
|
ব্যবহৃত ফান্ডিং পদ্ধতির কারণে, আপনি এই পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে টাকা উত্তোলনের যোগ্য নন। অনুগ্রহ করে "পেমেন্ট পদ্ধতি" ব্যবহার করে টাকা উত্তোলন করুন। |
AML নীতি অনুসারে, আপনি নির্বাচিত পদ্ধতির মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন না। আপনার টাকা উত্তোলনের জন্য ম্যাসেজে সুপারিশকৃত পদ্ধতিটি ব্যবহার করা উচিত। আপনার ব্যবহৃত ডিপোজিট পদ্ধতির উপর ভিত্তি করে এই পদ্ধতিটি আপনাকে দেখানো হয়েছে। এই পদ্ধতিটি ব্যবহার করে আপনি AML নীতি অনুসরণ করবেন। |
| ব্যবহৃত টাকা ডিপোজিট পদ্ধতির কারণে, আপনি এই পদ্ধতিটি ব্যবহার করে টাকা উত্তোলনের যোগ্য নন। আপনি টাকা ডিপোজিট করার জন্য ব্যবহৃত অন্যান্য পেমেন্ট পদ্ধতিগুলো ব্যবহার করে টাকা উত্তোলন করতে পারবেন। |
AML নীতি অনুসারে, আপনি নির্বাচিত পদ্ধতিগুলোর মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন না। আপনি ডিপোজিট করার জন্য যে পেমেন্ট পদ্ধতিটি ব্যবহার করেছিলেন সেটি নির্বাচন করা উচিত। এই ধরণের পেমেন্ট পদ্ধতিগুলো উত্তোলন পেজে সুপারিশকৃত হিসাবে দেখানো হবে। |
| এই পেমেন্ট অ্যাকাউন্টটি ডিপোজিটের ক্ষেত্রে ব্যবহার করা হয়নি। অনুগ্রহ করে ডিপোজিট করার জন্য আপনার ব্যবহৃত পেমেন্টের বিবরণ দিন অথবা অ্যাকাউন্টের মালিকানার প্রমাণ সহ সাপোর্টে যোগাযোগ করুন। |
আপনি এমন একটি উত্তোলন পদ্ধতি ব্যবহার করার চেষ্টা করছেন যা আপনি এর আগে কখনও ব্যবহার করেননি। কিছু পেমেন্ট পদ্ধতির ক্ষেত্রে অন্তত একবার আপনাকে অ্যাকাউন্টের মালিকানার প্রমাণ প্রদান করতে হবে। আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট/ই-ওয়ালেটের মালিক তা নিশ্চিত করতে, অনুগ্রহ করে আমাদের নিম্নলিখিত ডকুমেন্টগুলি সরবরাহ করুন।
অনুগ্রহ করে, এসব প্রমাণ |
| "উত্তোলনযোগ্য পরিমান" উত্তোলনের জন্য অনুগ্রহ করে "পেমেন্ট পদ্ধতি" ব্যবহার করুন, কারণ আপনি প্রাথমিকভাবে ডিপোজিট করেছেন। |
AML নীতি অনুসারে, আপনার জমাকৃত অর্থ একই পদ্ধতিতে উত্তোলন করতে হবে। আপনার উত্তোলনের পরিমাণ পরিবর্তন করে আপনার পূর্ববর্তী ডিপোজিটের অর্থের পরিমাণের সমান হতে হবে। |
| আপনার অনুরোধটি সম্পূর্ণ করতে অনুগ্রহ করে USD মুদ্রায় উত্তোলন করুন। |
এই পেমেন্ট পদ্ধতির মাধ্যমে মুনাফা উত্তোলন শুধুমাত্র USD মুদ্রায় করা যাবে। আপনার USD মুদ্রা নির্বাচন করা উচিত অথবা USD তে উপলব্ধ যেকোনো বিকল্প পেমেন্ট পদ্ধতি ব্যবহার করা উচিত। |
| কিছু একটা ভুল হয়েছে। অনুগ্রহ করে একটি সাপোর্টের সাথে যোগাযোগ করুন |
একটি অপ্রত্যাশিত ত্রুটি ঘটেছে। আপনার গ্রাহক সহায়তা বিভাগের সাথে যোগাযোগ করা উচিত এবং উত্তোলনের সমস্যা সম্পর্কে জানানো উচিত। গ্রাহক সহায়তা এজেন্টের নির্দেশিকা অনুসরণ করুন। |
সম্ভাব্য চার ধরনের উত্তোলন স্ট্যাটাস রয়েছে:
-
পেন্ডিং: এই স্ট্যাটাসটি নির্দেশ করে যে আপনার উত্তোলন অনুরোধটি তৈরি করা হয়েছে এবং এটি কিউতে যুক্ত হয়েছে।
-
যাচাইকরন: আমাদের AML নীতিমালা অনুযায়ী আপনার উত্তোলন পর্যালোচনা করা হচ্ছে।
-
প্রক্রিয়াকরন: এতে দুটি ধাপ রয়েছে —
-
আপনার উত্তোলনটি আমাদের ফাইন্যান্স বিভাগ কর্তৃক যাচাই করা হবে।
-
JustMarkets সফলভাবে আপনার উত্তোলনের অনুরোধটি প্রক্রিয়া করেছে এবং অর্থ পেমেন্ট সিস্টেমে পাঠানো হয়েছে।
-
-
পেমেন্ট সিস্টেমে পাঠানো: এই স্ট্যাটাস নির্দেশ করে যে আপনার উত্তোলন সফলভাবে JustMarkets দ্বারা প্রসেস করা হয়েছে এবং টাকা নির্বাচিত পেমেন্ট সিস্টেমে পাঠানো হয়েছে। অনুগ্রহ করে মনে রাখবেন যে, এই পর্যায়ে উত্তোলন প্রসেস সময় নির্ভর করে নির্বাচিত পেমেন্ট পদ্ধতির উপর।
-
আংশিক সম্পন্ন: এই স্ট্যাটাস নির্দেশ করে যে আপনার উত্তোলন অনুরোধ আংশিকভাবে প্রসেস করা হয়েছে – এটি কয়েকটি লেনদেনে ভাগ করা হয়েছে এবং তার মধ্যে কেবল একটি অংশই সম্পন্ন হয়েছে।
-
সম্পন্ন হয়েছে: উত্তোলনটি পেমেন্ট সিস্টেমের পক্ষ থেকে সফলভাবে সম্পন্ন হয়েছে।
-
বাতিল/প্রত্যাখান: দুঃখজনকভাবে, উত্তোলনটি সফল হয়নি। বাতিলের কারণ জানতে ও পরামর্শ দেখতে "বিস্তারিত" এ ক্লিক করুন।
দ্রষ্টব্য: আপনার উত্তোলন সম্পন্ন হওয়ার সাথে সাথেই আমরা আপনাকে ইমেলের মাধ্যমে জানাব। অতএব, আপডেটগুলি দেখতে লেনদেনের ইতিহাস পেজটি বারবার রিফ্রেশ করার প্রয়োজন নেই৷
উত্তোলন হতে দেরী হলে কিভাবে সমাধান করতে হবে:
- সময় চেক করুন: নিশ্চিত হোন যে উত্তোলনের সময়সীমা অতিক্রান্ত হয়েছে। আমাদের ক্লায়েন্টদের উত্তোলনের অনুরোধগুলি অর্থ বিভাগ দ্বারা ২৪/৭ ঘন্টায় অল্প সময়ের মধ্যে প্রক্রিয়া করা হয়। সর্বাধিক প্রক্রিয়াকরণের সময় দুই ব্যাঙ্ক দিন পর্যন্ত।
-
অ্যাকাউন্ট স্টেটমেন্ট প্রদান করুন: যদি আপনার উত্তোলন হতে বেশি সময় লাগে এবং আপনার পেমেন্ট অ্যাকাউন্টে ব্যালেন্স দেখাতে নরমাল সময়ের চেয়ে বেশী সময় লাগে, তবে আপনি সাপোর্ট হাবের মাধ্যমে একটি অনুরোধ জমা দিতে পারেন:
- ট্রান্স্যাকশন হিস্ট্রি-তে যান।
- উত্তোলনের অনুরোধের পাশে থাকা 'ডিটেইল' এ ক্লিক করুন।
- 'গেট সাপোর্ট' বাটনে ক্লিক করুন।
- আপনার সমস্যার ধরন সিলেক্ট করুন।
- সহায়ক ডকুমেন্ট আপলোড করুন, যেমন আপনার পেমেন্ট অ্যাকাউন্টের একটি স্টেটমেন্ট। স্টেটমেন্টে আপনার পূর্ণ নাম, অ্যাকাউন্ট বা ব্যাংক নম্বর এবং পেমেন্ট সম্পন্ন হওয়া থেকে বর্তমান তারিখ পর্যন্ত লেনদেনের বিস্তারিত থাকতে হবে। যদি আপনি অনলাইন ব্যাংকিং এর স্ক্রিনশট পাঠান, তবে তা অবশ্যই স্পষ্টভাবে পেজের URL প্রদর্শন করতে হবে। মনে রাখবেন, পার্সোনাল এরিয়া থেকে নেওয়া স্ক্রিনশট গ্রহণযোগ্য নয়।
দ্রষ্টব্য: অনুগ্রহ করে বারবার অনুরোধ পাঠানো থেকে বিরত থাকুন; আমাদের টিম সক্রিয়ভাবে সমস্যাটি সমাধান করছে।