ট্রেডিংয়ে সহজ এবং নিরাপদ লেনদেন নিশ্চিত করা অপরিহার্য। আমরা এই দায়িত্বটি গুরুত্ব সহকারে নিই, তাই আমাদের উত্তোলনের প্রক্রিয়াটি দক্ষ পরিষেবা প্রদানের পাশাপাশি আপনার বিনিয়োগ রক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে। এই নিবন্ধটি তে JustMarkets অ্যাকাউন্ট থেকে আপনার ফান্ড উত্তোলন সম্পর্কে যা জানা দরকার তা সবকিছুই রয়েছে।
উত্তোলনের স্ট্যাটাস বোঝা
সম্ভাব্য চার ধরনের উত্তোলন স্ট্যাটাস রয়েছে:
-
পেন্ডিং: এই স্ট্যাটাসটি নির্দেশ করে যে আপনার উত্তোলন অনুরোধটি তৈরি করা হয়েছে এবং এটি কিউতে যুক্ত হয়েছে।
-
যাচাইকরন: আমাদের AML নীতিমালা অনুযায়ী আপনার উত্তোলন পর্যালোচনা করা হচ্ছে।
-
প্রক্রিয়াকরন: এতে দুটি ধাপ রয়েছে —
-
আপনার উত্তোলনটি আমাদের ফাইন্যান্স বিভাগ কর্তৃক যাচাই করা হবে।
-
JustMarkets সফলভাবে আপনার উত্তোলনের অনুরোধটি প্রক্রিয়া করেছে এবং অর্থ পেমেন্ট সিস্টেমে পাঠানো হয়েছে।
-
-
পেমেন্ট সিস্টেমে পাঠানো: এই স্ট্যাটাস নির্দেশ করে যে আপনার উত্তোলন সফলভাবে JustMarkets দ্বারা প্রসেস করা হয়েছে এবং টাকা নির্বাচিত পেমেন্ট সিস্টেমে পাঠানো হয়েছে। অনুগ্রহ করে মনে রাখবেন যে, এই পর্যায়ে উত্তোলন প্রসেস সময় নির্ভর করে নির্বাচিত পেমেন্ট পদ্ধতির উপর।
-
আংশিক সম্পন্ন: এই স্ট্যাটাস নির্দেশ করে যে আপনার উত্তোলন অনুরোধ আংশিকভাবে প্রসেস করা হয়েছে – এটি কয়েকটি লেনদেনে ভাগ করা হয়েছে এবং তার মধ্যে কেবল একটি অংশই সম্পন্ন হয়েছে।
-
সম্পন্ন হয়েছে: উত্তোলনটি পেমেন্ট সিস্টেমের পক্ষ থেকে সফলভাবে সম্পন্ন হয়েছে।
-
বাতিল/প্রত্যাখান: দুঃখজনকভাবে, উত্তোলনটি সফল হয়নি। বাতিলের কারণ জানতে ও পরামর্শ দেখতে "বিস্তারিত" এ ক্লিক করুন।
আপনি লেনদেন ইতিহাস পেজে আপনার উত্তোলন স্ট্যাটাস দেখতে পারেন।
সম্ভাব্য সকল সেবা পেতে এই পেজটি ভিজিট করুন।
দ্রষ্টব্য: আপনার উত্তোলন সম্পন্ন হওয়ার সাথে সাথেই আমরা আপনাকে ইমেলের মাধ্যমে জানাব। অতএব, আপডেটগুলি দেখতে লেনদেনের ইতিহাস পেজটি বারবার রিফ্রেশ করার প্রয়োজন নেই৷
উত্তোলন পদ্ধতি
সমস্ত উত্তোলন আমাদের অর্থ বিভাগ দ্বারা পরিচালিত হয়, যা নিশ্চিত করে যে থার্ড পার্টি দ্বারা আপনার অ্যাকাউন্টে অননুমোদিত অ্যাক্সেস রোধ করে প্রতিটি লেনদেন সাবধানতার সাথে পর্যালোচনা করা হয়েছে। এই প্রক্রিয়াটি আপনার বাজেটের সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চয়তা দেয়।
দ্রষ্টব্য: JustMarkets এর পক্ষ থেকে অনুরোধগুলি ২৪/৭ প্রক্রিয়া করা হয়, যার মাধ্যমে আপনি ১-২ ঘন্টার মধ্যে অর্থ উত্তোলন করতে পারবেন। প্রক্রিয়াকরণ সম্পন্ন হতে সর্বাধিক দুই দিন পর্যন্ত লাগতে পারে।
টাকা গ্রহন করা:
JustMarkets ফাইন্যান্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে অনুরোধটি প্রসেস করার পর দ্বিতীয় পর্যায়ে চলে যায়
দ্রষ্টব্য: টাকা পেতে কতক্ষন সময় লাগবে তা সরাসরি আপনার নির্বাচন করা পেমেন্ট পদ্ধতির উপর নির্ভর করে:
- ই-ওয়ালেট: উত্তোলন করার পরে আমাদের পক্ষ থেকে তাত্ক্ষণিকভাবে প্রক্রিয়াকরণ করা হয়।
- ভিসা/মাস্টারকার্ড: আপনার অ্যাকাউন্টে পৌঁছাতে ৩ থেকে ৬ ব্যাঙ্ক দিন পর্যন্ত সময় লাগতে পারে।
- লোকাল ব্যাঙ্ক: প্রক্রিয়াকরণ করতে ১ থেকে ২ ব্যাঙ্ক দিন সময় লাগতে পারে
JustMarkets-এ, আমরা আমাদের কার্যক্রমে স্বচ্ছতা এবং দক্ষতাকে অগ্রাধিকার দিই। যদিও আমাদের স্ট্যান্ডার্ড প্রসেসিং সময়গুলি সময়মত লেনদেন নিশ্চিত করে, অনুগ্রহ করে মনে রাখবেন যে উত্তোলনের সময় সাধারণত প্রত্যাশিত সময়ের চেয়ে আগেভাগে হতে পারে।
আপনি আপনার পার্সোনাল এরিয়ার ডিপোজিট এবং উত্তোলন পেজে গিয়ে সকল উপলব্ধ পেমেন্ট পদ্ধতির প্রক্রিয়াকরণ সময় দেখতে পারেন।