JustMarkets ট্রেডিং অ্যাপ MetaTrader 5 (MT5) ট্রেডিং অ্যাকাউন্টের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি বেসপোক ট্রেডিং প্ল্যাটফর্ম। JustMarkets ট্রেডিং অ্যাপের মাধ্যমে রিয়েল এবং ডেমো উভয় MT5 ট্রেডিং অ্যাকাউন্টই তৈরি করা, পরিচালনা এবং ট্রেড করা যেতে পারে। যেসব গ্রাহকরা MT4 অ্যাকাউন্ট ব্যবহার করে ট্রেড করতে পছন্দ করেন, তাদের জন্য আপনাকে MT4 মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে।
JustMarkets ট্রেডিং অ্যাপের মাধ্যমে আপনার MT5 ট্রেডিং অ্যাকাউন্টে কীভাবে ট্রেড করবেন তা এই লেখাটিতে বলা হয়েছে।
JustMarkets ট্রেডিং অ্যাপের মাধ্যমে কিভাবে নতুন অর্ডার খুলবেন:
- JustMarkets ট্রেডিং অ্যাপ খুলুন।
- ট্রেডিং একাউন্টটি নির্বাচন করুন।
-
বাজার বাটনটি ট্যাপ করুন অথবা নিচের মেনু থেকে বাজার নির্বাচন করুন।
- একটি ট্রেডিং উপকরন নির্বাচন করুন। যেকোনো ট্রেডিং উপকরনের তালিকাটি দেখতে সেখানে ট্যাপ করুন।
- ট্রেড শুরু করুন। লট সাইজের মতো বেসিক অর্ডার সেটিং ওপেন করতে “বিক্রয়” অথবা “ক্রয়” এ চাপুন।
- লটের পরিমান ঠিক করুন এবং “কনফার্ম অর্ডার” এ ট্যাপ করুন:
- লটের পরিমান উল্লেখ করুন
- অর্ডার ওপেন করতে “কনফার্ম” বাটনে ক্লিক করুন
- একটি নোটিফিকেশন নিশ্চিত করবে যে অর্ডারটি সফলভাবে খোলা হয়েছে।
JustMarkets ট্রেডিং অ্যাপে কিভাবে একটি অর্ডার ক্লোজ করবেন:
- JustMarkets ট্রেডিং অ্যাপ খুলুন
- ট্রেডিং অ্যাকাউন্টটি নির্বাচন করুন
- ওপেন করা ট্রেডগুলো দেখুন। ডিফল্টভাবে, মূল পেজে আপনার সমস্ত ওপেন করা ট্রেডের একটি তালিকা প্রদর্শন করবে। আপনি যদি সেগুলি বন্ধ করতে চান তাহলে পেন্ডিং অর্ডারগুলি নির্বাচন করুন৷
- যেকোনো ট্রেডে চাপুন এবং তারপরে বর্তমান বাজার মূল্যে এটি বন্ধ করতে ক্লোজ পজিশন বোতামে ট্যাপ করুন। পেন্ডিং অর্ডারগুলির ক্ষেত্রে, সেগুলি বাতিল করতে ডিলিট অর্ডার এ ট্যাপ করুন৷
JustMarkets ট্রেডিং অ্যাপের মাধ্যমে কিভাবে একটি অর্ডার মডিফাই করবেন:
- JustMarkets ট্রেডিং অ্যাপ খুলুন।
- ট্রেডিং একাউন্টটি নির্বাচন করুন। যেখানে আপনি ট্রেড শুরু করেছেন সেই একাউন্টটিতে যান।
- ওপেন ট্রেডগুলো দেখুন। ডিফল্টভাবে, মূল পেজে আপনার সমস্ত ওপেন ট্রেডের একটি তালিকা প্রদর্শন করবে। যদি আপনি তাদের পরিবর্তন করতে চান তাহলে পেন্ডিং অর্ডার নির্বাচন করুন ।
- বর্তমান ট্রেড সম্পর্কিত সমস্ত বিবরণ প্রদর্শন করে এরকম একটি নতুন উইন্ডো খুলতে যেকোনো ট্রেডে চাপুন।
- টেক প্রফিট (TP) এবং স্টপ লস (SL) স্তরগুলি সেট আপ করুন, বা পেন্ডিং অর্ডারগুলির জন্য অর্ডারের মূল্য পরিবর্তন করুন, তারপর আপনার পরিবর্তনগুলি সংরক্ষণ করতে “কনফার্ম” এ চাপুন৷