ঝুঁকি স্কোর হলো একটি গুরুত্বপূর্ণ সূচক, যা JustMarkets কপিট্রেডিং সিস্টেমে কোনো ট্রেডারের কৌশলের সঙ্গে যুক্ত ঝুঁকির মাত্রা মূল্যায়নে বিনিয়োগকারীদের সহায়তা করে। এটি কেবলমাত্র ট্রেডারের লাভজনকতা নয়, বরং তার ট্রেডিং কৌশল ও ঝুঁকির ধরন বিশ্লেষণ করে সচেতন বিনিয়োগ সিদ্ধান্ত নিতে সাহায্য করে।
এই স্কোরের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ঝুঁকির সহনশীলতা অনুযায়ী ট্রেডার ফিল্টার ও নির্বাচন করতে পারেন, তা হোক স্থিতিশীলতা, ভারসাম্যপূর্ণ প্রবৃদ্ধি, অথবা উচ্চ লাভের আশায় এগ্রেসিভ ট্রেডিং। ঝুঁকি স্কোর লিডারবোর্ডে সকল ব্যবহারকারী দেখতে পাবেন এবং প্রতিদিন ট্রেডিং অনুসারে আপডেট হয়।
ঝুঁকি স্কোর কীভাবে গণনা করা হয়?
- ঝুঁকি স্কোর স্বয়ংক্রিয়ভাবে ট্রেডারের ট্রেডিং আচরণ, লাভক্ষতি এবং সামগ্রিক কৌশলের ভিত্তিতে সিস্টেম দ্বারা গণনা করা হয়।
- প্রতিদিন বিকেল ০৩:০০ (GMT+3) টা সময়ে আপডেট হয়।
- যদিও কপিট্রেডিং পারফরম্যান্স ডেটা প্রতি ১০ মিনিটে আপডেট হয়, ঝুঁকি রেটিং দিনে একবারই রিফ্রেশ হয়।
- স্কোরের মান ১ থেকে ১০ পর্যন্ত হয়, স্কোর যত বেশি, ট্রেডিং ঝুঁকিও তত বেশি।
ঝুঁকি স্কোর স্তরসমূহ ও তাদের অর্থ
ঝুঁকি (১–৩) – সবুজ
- ট্রেডাররা স্থিতিশীল, দীর্ঘমেয়াদী কৌশল অনুসরণ করেন।
- তারা উচ্চ মুদ্রাবাজার অস্থিরতা বা বড় ধরনের সংবাদ প্রকাশের সময় ট্রেড এড়িয়ে চলেন।
- অ্যাকাউন্ট ব্যালেন্সের তুলনায় ট্রেড ভলিউম কম থাকে।
- যারা নিরাপদ, কম ঝুঁকির বিনিয়োগ চান, তাদের জন্য উপযুক্ত।
মাঝারি ঝুঁকি (৪–৭) – হলুদ
- ঝুঁকি ও লাভের মধ্যে ভারসাম্যপূর্ণ কৌশল প্রতিফলিত করে।
- ট্রেডার এভারেজ ট্রেড ভলিউম ব্যবহার করে।
- মাঝারি মানের ডিপোজিট ফান্ডের ব্যবহারের অনুমতি দেয়।
- স্থিতিশীল প্রবৃদ্ধি ও নিয়ন্ত্রিত ঝুঁকি খোঁজা বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত।
উচ্চ ঝুঁকি (৮–১০) – লাল
- ট্রেডিং কৌশল অত্যন্ত এগ্রেসিভ হয়।
- বেশি বেশি ডিপোজিট লোড এবং বাজারের অস্থিরতার সময় ঘন ঘন ট্রেড করা হয়।
- সুনির্দিষ্ট কৌশল মানা নাও হতে পারে।
- যারা বড় লাভের আশায় উচ্চ ঝুঁকি নিতে প্রস্তুত, তাদের জন্য উপযুক্ত।
উপসংহার
ঝুঁকি স্কোর হলো একটি অপরিহার্য টুল, যা বিনিয়োগকারীদের সম্ভাব্য লাভ ও গ্রহণযোগ্য ঝুঁকির মধ্যে সঠিক ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। কোনো ট্রেডারকে কপি করার আগে তার লাভজনকতা এবং ঝুঁকি স্কোর দুটোই বিবেচনায় নেওয়া উচিত, যেন তা আপনার বিনিয়োগ লক্ষ্য ও ঝুঁকি সহনশীলতার সঙ্গে মানানসই হয়।
সহজ নির্দেশিকা হিসেবে:
- নিরাপদ বিনিয়োগ চাইলে নিম্ন ঝুঁকির ট্রেডার নির্বাচন করুন।
- ভারসাম্যপূর্ণ পদ্ধতিতে আগাতে চাইলে মাঝারি ঝুঁকির ট্রেডার অনুসরণ করুন।
- যদি আপনি আক্রমণাত্মক কৌশল, উচ্চ লাভের সম্ভাবনা এবং একইসাথে বড় ঝুঁকি গ্রহণে প্রস্তুত থাকেন তাহলে উচ্চ ঝুঁকির ট্রেডারদের অনুসরণ করুন ।