আপনি পার্সোনাল এরিয়া → সেটিংস → ব্যক্তিগত তথ্য তে আপনার নিবন্ধিত সমস্ত তথ্য যাচাই করতে পারেন।
ব্যক্তিগত তথ্য যাচাইকরণ
একবার নিবন্ধিত হয়ে গেলে, প্রথম যাচাইকরণের ধাপ হল ব্যক্তিগত তথ্য প্রদান করা যেমন:
- নামের প্রথম অংশ
- নামের শেষ অংশ
- জন্মতারিখ
- ঠিকানা
- শহর
- ফোন নাম্বার
নিবন্ধন করার সময় ভুলগুলো সংশোধন করা
রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলাকালীন নাম, ঠিকানা, শহর বা বসবাসের দেশে কোনো ভুল থাকলে, আইডি বা বসবাসের ঠিকানা ভেরিফিকেশনের সময় সেগুলি সংশোধন করা যেতে পারে। জন্ম তারিখ ভুল হলে, যাচাইকরণের জন্য আপনার আইডি আপলোড করুন, এবং এটি প্রদত্ত ডকুমেন্ট অনুযায়ী আপডেট করা হবে।
নিবন্ধিত এবং যাচাইকৃত তথ্য পরিবর্তন করা
কিভাবে আপনার নাম পরিবর্তন করবেন
- পার্সোনাল এরিয়ায় আপনার নাম ম্যানুয়ালি পরিবর্তন করা সম্ভব নয়।
- নাম পরিবর্তন করতে আপনি সাপোর্ট হাবের মাধ্যমে একটি অনুরাধ পাঠাতে পারেন।
- আপনার পরিচয় পত্রের একটি অনুলিপি সংযুক্ত করুন।
- আপনার পরিচয় পত্র হাতে নিয়ে একটি সেলফি যুক্ত করুন।
কিভাবে আপনার ঠিকানা পরিবর্তন করবেন
- আপনার পার্সোনাল এরিয়ায় লগ ইন করুন।
- বাম মেনু বাক্সে "সেটিংস" এ "ব্যক্তিগত ডেটা" নির্বাচন করুন ।
- বসবাসের স্থান: লিঙ্কের অধীনে "পরিবর্তন" এ ক্লিক করুন।
- প্রদর্শিত ফর্মটি পূরণ করুন।
- বসবাসের নিশ্চিতকরণ একটি কাগজ আপলোড করুন, যেমন আপনার পুরো নাম এবং বর্তমান ঠিকানা সহ একটি ইউটিলিটি বিল বা ব্যাঙ্ক স্টেটমেন্টের একটি উচ্চ-রেজোলিউশন কপি (এই নথিগুলি জমা দেওয়ার তারিখ থেকে ৬ মাসের বেশি পুরানো হওয়া যাবে না)।
- আপনাকে ইমেইলের মাধ্যমে ফলাফল সম্পর্কে জানোনো হবে।
কিভাবে আপনার ইমেল পরিবর্তন করবেন
আপনার ইমেল অ্যাড্রেস পরিবর্তন করার জন্য, আপনাকে Liveness check ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে।
- ইমেল অ্যাড্রেস পরিবর্তন করার পেজে যান: https://justmarkets.com/spa/settings/change-email
- ভেরিফিকেশন শুরু করুন এবং স্ক্রিনে দেওয়া নির্দেশাবলী অনুসরণ করুন। আপনার পরিচয় নিশ্চিত করার জন্য আপনাকে ক্যামেরা চালু করতে বলা হবে।
- একবার Liveness check ভেরিফাই হয়ে গেলে, আপনাকে আপনার নতুন ইমেল অ্যাড্রেসটি লিখতে হবে।
- আপনার নতুন ইমেল অ্যাড্রেসে প্রাপ্ত 2FA পিন কোডটি নিশ্চিত করুন।
নোট: অনুগ্রহ করে নোট করুন যে, ইমেল পরিবর্তনের পর ৩০ দিন পর্যন্ত আপনি পুরোনো ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করতে পারবেন না।
কিভাবে আপনার ফোন নম্বর পরিবর্তন করবেন
- ফোন নম্বর পরিবর্তন করার পেজে যান: https://justmarkets.com/spa/settings/change-phone
- আপনার পুরোনো ফোন নম্বর থেকে 2FA নিশ্চিত করুন।
- আপনি যে নতুন ফোন নম্বরটি ব্যবহার করতে চান সেটি লিখুন।
- নতুন ফোন নম্বরে প্রাপ্ত 2FA নিশ্চিত করুন।