আপনি যদি একজন দক্ষ ট্রেডার হয়ে থাকেন, তাহলে অন্যান্য গ্রাহকদের আপনার ট্রেড কপি করতে দিয়ে JustMarkets কপিট্রেডার ফিচারের মাধ্যমে আপনি অতিরিক্ত আয় করতে পারেন। এই নির্দেশিকাটি আপনাকে কপিট্রেডিং এ একজন ট্রেডার হতে সাহায্য করবে , যা আপনার ট্রেডিং অভিজ্ঞতা দিয়ে আপনাকে লাভবান হতে সাহায্য করবে।
কপিট্রেডিং এ ট্রেডার হওয়ার ধাপগুলো
১. পার্সোনাল এরিয়াতে নিবন্ধন বা লগইন: JustMarkets এ নতুন একাউন্ট নিবন্ধন বা আগের পার্সোনাল এরিয়াতে লগইন করার মাধ্যমে শুরু করুন।
২. কপিট্রেডিং এ ট্রেডার এরিয়াতে এক্সেস করুন:
- কপিট্রেডিং বিভাগে যান এবং “ট্রেডার এরিয়াতে” ক্লিক করুন।
- আপনার যদি MT4 একাউন্ট না থাকে, "একটি একাউন্ট খুলুন" বাটনে ক্লিক করুন এবং MT4 Pro বা MT4 Standard একাউন্ট খুলুন। (দ্রষ্টব্য: কপিট্রেডিং Cent and Raw Spread একাউন্টে সম্ভব নয়)
৩. আপনার একাউন্ট সেটআপ করুন:
ট্রেডার এরিয়াতে “একটি একাউন্ট সেট আপ করুন” এ ক্লিক করুন। কপিট্রেডিং এ একাউন্ট সংযুক্ত করার জন্য আপনি একটি সেটিংস পাবেন। নিম্নলিখিত ধাপগুলো সম্পন্ন করুন:
- একটি একাউন্ট নির্বাচন করুন: ড্রপডাউন মেনু থেকে MT4 Pro বা MT4 Standard একাউন্ট নির্বাচন করুন।
- একটি ছদ্মনাম দিন: আপনার একটি ছদ্মনাম দিন যা লিডারবোর্ডে দেখা যাবে।
- কমিষশনের আকার সেট করুন: বিনিয়োগকারীরা আপনার ট্রেড কপি করা থেকে আপনি যত উপার্জন করতে চান তা শতাংশ আকারে দিন।
- আপনার কেীশল বর্ননা করুন: শক্তিশালী বিনিয়োগকারীদের আকর্ষন করতে আপনার ট্রেডিং কেীশলের বিবরন প্রদান করুন।
- অপশনাল চ্যাট লিংক: আপনি যদি বিনিয়োগকারীদের সাথে সরাসরি যুক্ত হতে চান তাহলে আপনার পাবলিক চ্যাটে লিংক যুক্ত করুন।
- ফাইনাল সেটআপ: ধাপটি সম্পন্ন করতে “একাউন্ট সেটআপ” এ ক্লিক করুন।
৪. ভেরিফিকেশন পাস করা: আপনার প্রোফাইল যদি এখনো ভেরিফাইড না হয়ে থাকে তাহলে আপনাকে আগে তা সম্পন্ন করতে হবে। আপনি ভেরিফাইড না হলে:
- অযাচাইকৃত একাউন্টগুলো লিডারবোর্ডে দেখানো হবে না।
- কপিট্রেডিং এর জন্য আপনি যুক্ত হওয়া একাউন্টগুলোর সেটিংস পরিবরর্তন করতে পারবেন না।
- ভেরিফিকেশন সম্পন্ন না হওয়া পর্যন্ত আপনি কপিট্রেডিং এর জন্য নতুন একাউন্ট সেটআপ এবং যুক্ত করতে পারবেন না।
৫. ট্রেডিং শুরু করুন:
- আপনার সংযুক্ত কপিট্রেডিং একাউন্টে জমা করুন এবং ট্রেডিং শুরু করুন।
- একবার ট্রেডিং শুরু করলে, আপনার ছদ্মনাম এবং কেীশল লিডারবোর্ডে দেখানো হবে যাতে করে বিনিয়োগকারীরা আপনার ট্রেড কপি করতে পারে।
দ্রষ্টব্য: আমাদের অভ্যন্তরীন সেটিংস অনুযায়ী বিনিয়োগকারীদের সর্বনিম্ন বিনিয়োগের পরিমান সেট করা হয়।
শুরু করার আগে অনুশীলন করুন
কপিট্রেডিং এ ট্রেডার হওয়ার আগে আপনি যদি ট্রেডিং অনুশীলন করতে চান, আপনি একটি ফ্রি ডেমো একাউন্ট তৈরি করতে পারেন। ডেমো একাউন্টে কোনো সীমা ছাড়াই আপনি একটি ঝুঁকিমুক্ত পরিবেশে ইচ্ছামত আপনার ট্রেডিং কেীশল যাচাই করতে পারেন। আরো তথ্যের জন্য ডেমো একাউন্ট কিভাবে কাজ করে?লেখাটি দেখুন।