মূল বিষয়বস্তুতে যান

রিওয়ার্ড হাব ভাউচার কি এবং কিভাবে এটি ব্যাবহার করবেন

ভাউচার হলো এমন রিওয়ার্ড, যা আপনি বিভিন্ন টাস্ক সম্পন্ন করা বা বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করার মাধ্যমে JustMarkets রিওয়ার্ড হাব-এ পেতে পারেন। প্রতিটি ভাউচার তার ধরন অনুযায়ী ভিন্ন ভিন্ন সুবিধা প্রদান করে।


রিওয়ার্ড হাব ভাউচারের ধরনসমূহ

টাস্ক বা ক্যাম্পেইনের উপর ভিত্তি করে ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের ভাউচার পেতে পারেন।

ধরন

বর্ননা

ট্রেডিং ফি রিবেট ভাউচার

ট্রেড করার সময় দেওয়া ট্রেডিং ফি থেকে ক্যাশব্যাক পান। ভাউচারের শর্তাবলী অনুযায়ী ক্যাশব্যাক জমবে এবং এটি অ্যাকাউন্টে জমা হওয়ার পর তুলে নেওয়া যাবে। বিস্তারিত জানতে অনুগ্রহ করে 'ট্রেডিং ফি রিবেট ভাউচার' সেকশনটি দেখুন।

আরও বিভিন্ন ধরনের ভাউচার এবং রিওয়ার্ড মেকানিজম শীঘ্রই আসছে।


ভাউচার কীভাবে ব্যবহার করবেন

ভাউচার সংগ্রহ করা

রিওয়ার্ডস হাবে উপলব্ধ টাস্কগুলো সম্পন্ন করে এবং অ্যাক্টিভিটিগুলোতে অংশগ্রহণ করে আপনি ভাউচার অর্জন করতে পারেন:

  1. উপলব্ধ টাস্কগুলো দেখতে রিওয়ার্ডস হাব → মাই টাস্ক-এ যান।

  2. প্রয়োজনীয় কাজগুলো সম্পন্ন করুন।

  3. টাস্ক সম্পন্ন হলে আপনার পুরষ্কারটি ক্লেইম (Claim) করুন।

ক্লেইম করার পর, ভাউচারটি রিওয়ার্ডস হাব → মাই ভাউচার্স-এ দেখা যাবে।

ভাউচার সক্রিয় বা অ্যাক্টিভেট করা

  1. রিওয়ার্ডস হাব → মাই ভাউচার্স-এ যান।

  2. অনগোয়িং (Ongoing) ট্যাবের অধীনে আপনি যে ভাউচারটি ব্যবহার করতে চান তা খুঁজুন।

  3. ভাউচার উইজেটের তথ্য আইকন (i)-এ ক্লিক করে ভাউচারের বিবরণ ও ব্যবহারের নিয়মাবলী দেখে নিন।

  4. একই উইজেটে রিবেট রেট, ভাউচারের পরিমাণ, অ্যাক্টিভেশনের শেষ সময় এবং ভাউচারের অন্যান্য শর্তাবলী দেখতে ডিটেইলস (Details)-এ ক্লিক করুন।

  5. অ্যাক্টিভেট (Activate)-এ ক্লিক করুন এবং নিশ্চিত করুন।

অ্যাক্টিভেট হওয়ার পর ভাউচারটি তার শর্তাবলী অনুযায়ী ক্যাশব্যাক জেনারেট করা শুরু করবে।


ভাউচারের হিস্ট্রি কীভাবে দেখবেন

পূর্বে ব্যবহৃত, মেয়াদোত্তীর্ণ বা বাতিল হওয়া ভাউচারগুলো দেখতে রিওয়ার্ডস হাব → মাই ভাউচার্স → পাস্ট যান।


ট্রেডিং ফি রিবেট ভাউচার

ক্যাশব্যাক যেভাবে কাজ করে

ট্রেডিং ফি রিবেট ভাউচার হলো এমন একটি পুরষ্কার যা ট্রেড করার সময় আপনার দেওয়া স্প্রেড (Spreads) এবং কমিশনের একটি অংশ ক্যাশব্যাক হিসেবে ফেরত দেয়। ভাউচারের মেয়াদ থাকা পর্যন্ত স্প্রেড এবং কমিশন ভাউচারের শর্তাবলী অনুযায়ী ক্যাশব্যাকের জন্য প্রযোজ্য হবে। ট্রেড সম্পন্ন হওয়ার পরবর্তী দিনে, যে ট্রেডিং অ্যাকাউন্টে ট্রেড করা হয়েছিল সেখানেই ক্যাশব্যাক জমা হবে।

উদাহরণ: ধরুন আপনি একটি ট্রেডে স্প্রেড এবং কমিশন বাবদ ১০ ইউএসডি (10 USD) দিয়েছেন এবং আপনার ভাউচারে ৫০% রিবেট রেট রয়েছে। আপনি ৫ ইউএসডি (5 USD) ক্যাশব্যাক পাবেন, যা পরদিন আপনার ট্রেডিং অ্যাকাউন্টে জমা হবে।

ক্যাশব্যাক আসা চালু থাকবে যতক্ষণ না:

  • ভাউচারের পুরো ব্যালেন্স শেষ হয়;

  • ভাউচারের মেয়াদ শেষ হওয়ার তারিখে পৌঁছায়।


ক্যাশব্যাক হিস্ট্রি কীভাবে দেখবেন

রিওয়ার্ডস হাব → মাই ভাউচার্স → ভাউচার ডিটেইলস-এ গিয়ে দেখুন:

  • ক্যাশব্যাকের স্ট্যাটাস;

    • পেন্ডিং ক্যাশব্যাক (Pending cashback): জমানো ক্যাশব্যাক যা ভাউচারের শর্তাবলী এবং ট্রেডিং অ্যাক্টিভিটি অনুযায়ী এখনো প্রদান করা হয়নি।

    • পেইড ক্যাশব্যাক (Paid cashback): যে ক্যাশব্যাক ইতোমধ্যে ট্রেডিং অ্যাকাউন্টে জমা হয়ে গেছে এবং তা তুলে নেওয়া বা আরও ট্রেড করার জন্য ব্যবহার করা যাবে।

  • সম্পর্কিত ট্রেডিং অ্যাক্টিভিটি;

  • ভাউচার ব্যালেন্সের ব্যবহার।

আপনি ফান্ডিং → ট্রানজেকশন হিস্ট্রি-তেও ক্যাশব্যাক লেনদেনগুলো দেখতে পাবেন।


মূল নিয়মাবলী এবং সীমাবদ্ধতা

সাধারণ নিয়মাবলী

  1. ভাউচারগুলো হস্তান্তরযোগ্য নয় – এগুলো কেবল সেই অ্যাকাউন্ট থেকেই ব্যবহার করা যাবে যে অ্যাকাউন্টে ইস্যু করা হয়েছে।

  2. টাস্ক বা ক্যাম্পেইনের ওপর ভিত্তি করে ভাউচারের শর্তাবলী ভিন্ন হতে পারে।

  3. কিছু ভাউচার কেবল নির্দিষ্ট কিছু অঞ্চল বা নির্দিষ্ট ব্যবহারকারীদের জন্য উপলব্ধ হতে পারে।

  4. প্রতিটি ভাউচারের নিজস্ব অ্যাক্টিভেশন এবং ব্যবহারের সময়সীমা রয়েছে। মেয়াদের তারিখ শেষ হওয়ার আগেই অনুগ্রহ করে আপনার ভাউচারগুলো অ্যাক্টিভেট এবং ব্যবহার করুন। মেয়াদোত্তীর্ণ ভাউচার পুনরুজ্জীবিত, বর্ধিত বা পরিবর্তন করা যাবে না এবং অবশিষ্ট অব্যবহৃত ব্যালেন্স বাতিল হয়ে যাবে।

ট্রেডিং ফি রিবেট ভাউচার

  1. ভাউচারটি কেবল রিয়েল এমটি (MT) অ্যাকাউন্টের জন্য প্রযোজ্য, স্ট্যান্ডার্ড সেন্ট (Standard Cent) অ্যাকাউন্ট এর অন্তর্ভুক্ত নয়।

  2. ভাউচার অ্যাক্টিভেট করার আগের ট্রেডিং অ্যাক্টিভিটি এতে অন্তর্ভুক্ত হবে না।

  3. জমা হওয়া (Paid) ক্যাশব্যাক তুলে নেওয়া যাবে অথবা আরও ট্রেড করার জন্য ব্যবহার করা যাবে।

  4. জমা হওয়া ক্যাশব্যাক ভাউচারের মোট পরিমাণকে অতিক্রম করতে পারবে না।

এতে কি আপনার প্রশ্নের উত্তর আছে?