সাপোর্ট হাব হলো পার্সোনাল এরিয়ার-এর একটি সেকশন, যেখানে আপনি অনুরোধ জমা দিয়ে JustMarkets সাপোর্ট টিমের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এটি ব্যবহার করে আপনি আপনার সক্রিয় টিকিটগুলো দেখতে পারবেন এবং সেগুলোর বর্তমান স্ট্যাটাসও ট্র্যাক করতে পারবেন।
আপনি আপনার পার্সোনাল এরিয়ার- বাম পাশের মেনু থেকে সাপোর্ট হাব-এ অ্যাক্সেস করতে পারবেন।
সাপোর্ট টিকিট তৈরি করুন
নতুন অনুরোধ জমা দিতে:
আপনার পার্সোনাল এরিয়ার-বাম পাশের মেনু থেকে সাপোর্ট হাব ওপেন করুন।
নতুন টিকেট তৈরি করুন-এ ক্লিক করুন।
আপনার সমস্যার সবচেয়ে বেশি প্রাসঙ্গিক ক্যাটাগরিটি নির্বাচন করুন।
আপনার অনুরোধের নির্দিষ্ট কারণটি সিলেক্ট করুন।
সাপোর্ট অনুরোধের ফর্মটি পূরণ করুন। আপনার সমস্যাটি বিস্তারিতভাবে বর্ণনা করুন এবং প্রয়োজনে সহায়ক ফাইল সংযুক্ত করুন।
চালিয়ে যান-এ ক্লিক করুন।
সঠিক ক্যাটাগরিটি নির্বাচন করুন
সঠিক ক্যাটাগরি নির্বাচন করলে আপনার অনুরোধটি দ্রুত সংশ্লিষ্ট সাপোর্ট টিমের কাছে পৌঁছাবে।
পেমেন্ট
আপনার অনুরোধটি যদি নিচের বিষয়গুলোর সঙ্গে সম্পর্কিত হয়, তাহলে পেমেন্ট নির্বাচন করুন:
ডিপোজিট বা উত্তোলন সংক্রান্ত সমস্যা
ইন্টারনাল ট্রান্সফার সংক্রান্ত সমস্যা
টোকেন বা ব্লকচেইন সাপোর্ট না করা সংক্রান্ত সমস্যা
ট্রেডিং
আপনার অনুরোধটি যদি নিচের বিষয়গুলোর সঙ্গে সম্পর্কিত হয়, তাহলে ট্রেডিং সিলেক্ট করুন:
MT4/MT5 কানেক্টিভিটি সংক্রান্ত সমস্যা
অর্ডার করা সংক্রান্ত সমস্যা
ভুল চার্জ সংক্রান্ত সমস্যা
Stop out
প্রাইসিং সংক্রান্ত সমস্যা
ভুল সোয়াপ ক্যালকুলেশন বা কর্তন সংক্রান্ত সমস্যা
সাধারন
নিচের বিষয়গুলোর জন্য জেনারেল সিলেক্ট করুন:
ইমেইল ম্যানেজমেন্ট
ওয়েবসাইটের টেকনিক্যাল সমস্যা সংক্রান্ত বিষয়
মোবাইল অ্যাপ্লিকেশনের টেকনিক্যাল সমস্যা সংক্রান্ত বিষয়
অন্যান্য টেকনিক্যাল সমস্যা সংক্রান্ত বিষয়
ভেরিফিকেশন
নিচের বিষয়গুলোর জন্য ভেরিফিকেশন সিলেক্ট করুন:
ভেরিফিকেশন সংক্রান্ত সমস্যা
ডকুমেন্ট সংক্রান্ত টেকনিক্যাল সমস্যা
অন্যান্য ভেরিফিকেশন সংক্রান্ত সমস্যা
পার্টনারশিপ
নিচের বিষয়গুলোর জন্য পার্টনারশিপ সিলেক্ট করুন:
IB পার্টনারশিপ ও অনুসন্ধান সংক্রান্ত বিষয়
পার্টনারশিপ রিওয়ার্ড
ক্লায়েন্ট পার্টনারের অধীনে নেই
অন্যান্য পার্টনারশিপ সংক্রান্ত সমস্যা
আমার সমস্যাটি তালিকাভুক্ত না থাকলে কী করব?
আপনার অনুরোধের সঠিক কারণটি খুঁজে না পেলে, সংশ্লিষ্ট ক্যাটাগরির মধ্যে অন্যান্য সিলেক্ট করুন।
ডিসক্রিপশন ফিল্ডে সমস্যাটি যতটা সম্ভব বিস্তারিতভাবে বর্ণনা করুন। এটি আমাদের সাপোর্ট টিমকে আপনার অনুরোধটি বুঝতে এবং সঠিকভাবে প্রক্রিয়া করতে সাহায্য করবে।
কোন তথ্যগুলো অন্তর্ভুক্ত করা উচিত?
আপনি যত বেশি প্রাসঙ্গিক তথ্য প্রদান করবেন, আমাদের সাপোর্ট টিমের জন্য আপনার অনুরোধটি তদন্ত করা তত সহজ হবে।
আপনার সমস্যাটি বর্ণনা করার সময়, নিচের বিষয়গুলোর মতো বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত করুন:
কী সমস্য হয়েছিল
সমস্যাটি কবে হয়েছিল
প্রাসঙ্গিক যেকোনো ট্রানজ্যাকশন, ট্রেডিং বা অ্যাকাউন্টের তথ্য
আপনি যদি কোনো ত্রুটিপুর্ন বার্তা পেয়ে থাকেন
সমস্যাটি সমাধানের জন্য আপনি ইতিমধ্যে যা যা করেছেন
প্রয়োজনে আপনি সহায়ক ফাইলও সংযুক্ত করতে পারেন, যেমন:
স্ক্রিনশট
পেমেন্ট স্লিপ
ব্যাংক স্টেটমেন্ট
আপনার অনুরোধের সঙ্গে সম্পর্কিত অন্যান্য ডকুমেন্ট
আপনার দেওয়া তথ্য ও ফাইলগুলো যে আপনার সমস্যার সাথে প্রাসঙ্গিক তা নিশ্চিত করুন।
আপনার অনুরোধ ট্র্যাক করুন
টিকিট তৈরি করার পর, এটি সাপোর্ট হাব-এর মাই টিকেট টেবিলে দেখা যাবে।
সেখানে আপনি যা যা করতে পারবেন:
সাবমিট করা অনুরোধগুলো দেখতে পারবেন
প্রতিটি টিকিটের বর্তমান স্ট্যাটাস দেখতে পারবেন
অনুরোধের অগ্রগতি ট্র্যাক করতে পারবেন
টিকিট-সংক্রান্ত তথ্য আপনার JustMarkets অ্যাকাউন্টের নিবন্ধিত ইমেল ঠিকানায় পাঠানো হবে, তাই সাপোর্ট টিমের আপডেটের জন্য আপনার ইনবক্স নিয়মিত চেক করুন।
সাহায্য প্রয়োজন? সাপোর্ট হাব দিয়ে শুরু করুন
সাপোর্ট হাব-এর মাধ্যমে আপনি এক জায়গা থেকেই সাপোর্ট অনুরোধগুলো জমা দিতে এবং সেগুলোর অগ্রগতি ট্র্যাক করতে পারবেন।
আপনার সমস্যার সঙ্গে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক এমন ক্যাটাগরি ও কারণ নির্বাচন করুন, যতটা সম্ভব প্রাসঙ্গিক তথ্য প্রদান করুন এবং প্রয়োজনে সহায়ক ডকুমেন্ট সংযুক্ত করুন। স্পষ্ট ও বিস্তারিত তধ্য সাপোর্ট টিমকে আপনার সমস্যাটি বুঝতে এবং আরও দক্ষতার সঙ্গে সমাধানের জন্য কাজ করতে সাহায্য করে।
