মূল বিষয়বস্তুতে যান

রিওয়ার্ড হাব ভাউচার কি এবং কিভাবে এটি ব্যাবহার করবেন

ভাউচার হলো এমন রিওয়ার্ড, যা আপনি বিভিন্ন টাস্ক সম্পন্ন করা বা বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করার মাধ্যমে JustMarkets রিওয়ার্ড হাব-এ পেতে পারেন। প্রতিটি ভাউচার তার ধরন অনুযায়ী ভিন্ন ভিন্ন সুবিধা প্রদান করে।


রিওয়ার্ড হাব ভাউচারের ধরনসমূহ

টাস্ক বা ক্যাম্পেইনের উপর ভিত্তি করে ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের ভাউচার পেতে পারেন।

ধরন

বর্ননা

ট্রেডিং ফি রিবেট ভাউচার

ট্রেডিং করার সময় প্রদত্ত ট্রেডিং ফি-এর উপর ক্যাশব্যাক পান। ভাউচারের শর্ত অনুযায়ী ক্যাশব্যাক জমা হয় এবং অ্যাকাউন্টে যোগ হওয়ার পর তা উত্তোলন করা যায়। আরও বিস্তারিত জানতে ‘ট্রেডিং ফি রিবেট ভাউচার কীভাবে ব্যবহার করবেন’ দেখুন।

আরও বিভিন্ন ধরনের ভাউচার এবং রিওয়ার্ড মেকানিজম শীঘ্রই আসছে।

ভাউচার কিভাবে ব্যবহার করবেন

  1. আপনার JustMarkets অ্যাকাউন্টে লগইন করুন এবং রিওয়ার্ড হাব → মাই ভাউচার এ যান।

  2. চলমান ট্যাবে, আপনি দেখতে পারবেন:

    • সক্রিয় করা যাবে এমন ভাউচারগুলো;

    • বর্তমানে ব্যবহৃত ভাউচারসমূহ;

    ভাউচার উইজেটে ভাউচারের বিবরণ এবং ব্যবহারবিধি দেখতে ইনফো আইকন (i) এ ক্লিক করুন।

    একই উইজেটে ভাউচারের পরিমাণ, মেয়াদ শেষ হওয়ার তারিখ এবং অন্যান্য বিবরণ দেখতে বিস্তারিত এ ক্লিক করুন।

    সক্রিয় করুন এ ক্লিক করুন এবং নিশ্চিত করে ভাউচার ব্যবহার শুরু করুন।

ক্যাশব্যাক বা অন্যান্য সুবিধা ভাউচারের শর্ত অনুযায়ী প্রয়োগ করা হবে।

ভাউচার হিস্টোরি কীভাবে দেখবেন

আগে ব্যবহার করা, মেয়াদোত্তীর্ণ বা বাতিল হওয়া ভাউচারগুলো দেখতে রিওয়ার্ড হাব → মাই ভাউচার → পুর্ববর্তী এ যান।

মূল নিয়ম এবং সীমাবদ্ধতাসমূহ

  1. ভাউচার ট্রান্সফার করা সম্ভব নয় — এটি শুধুমাত্র যে অ্যাকাউন্টে ইস্যু করা হয়েছে, সেই অ্যাকাউন্টেই ব্যবহার করা যাবে।

  2. ভাউচারের শর্তাবলি টাস্ক বা ক্যাম্পেইনের ওপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন হতে পারে।

  3. কিছু ভাউচার শুধুমাত্র নির্দিষ্ট অঞ্চল বা নির্বাচিত ব্যবহারকারীদের জন্য উপলব্ধ হতে পারে।

  4. প্রতিটি ভাউচারের নিজস্ব সক্রিয়করণ এবং ব্যবহারের সময়সীমা থাকে। অনুগ্রহ করে মেয়াদ শেষ হওয়ার আগেই আপনার ভাউচারগুলো সক্রিয় করে ব্যবহার করুন। মেয়াদোত্তীর্ণ ভাউচার রিস্টোর, এক্সটেন্ড বা বিনিময় করা যায় না।


ট্রেডিং ফি রিবেট ভাউচার কীভাবে ব্যবহার করবেন

ট্রেডিং ফি রিবেট ভাউচার কি?

ট্রেডিং ফি রিবেট ভাউচার হলো একটি রিওয়ার্ড, যা ট্রেডিং করার সময় প্রদত্ত স্প্রেড এবং কমিশনের একটি অংশ ক্যাশব্যাক হিসেবে ফিরিয়ে দেয়। ভাউচারটি ভ্যালিড থাকা অবস্থায়, ভাউচারের শর্ত অনুযায়ী স্প্রেড এবং কমিশনের ওপর ক্যাশব্যাক প্রযোজ্য হয়। ক্যাশব্যাক সেই ট্রেডিং অ্যাকাউন্টেই জমা হয়, যেখান থেকে ট্রেডটি করা হয়েছে, এবং এটি ট্রেড সম্পন্ন হওয়ার পরের দিন যোগ করা হয়।

ট্রেডিং ফি রিবেট ভাউচার কীভাবে পাবেন

রিওয়ার্ড হাব-এ উপলব্ধ টাস্কগুলো সম্পন্ন করে এবং বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে আপনি ভাউচার ‍অর্জন করতে পারেন:

  1. উপলব্ধ টাস্কগুলো দেখতে রিওয়ার্ড হাব → মাই টাস্ক এ যান।

  2. প্রয়োজনীয় ধাপগুলো সম্পন্ন করুন।

  3. টাস্কগুলো সম্পন্ন হলে আপনার রিওয়ার্ডটি ক্লেইম করুন।

ক্লেইম করার পর ভাউচারটি রিওয়ার্ড হাব → মাই ভাউচার এ দেখা যাবে।

ট্রেডিং ফি রিবেট ভাউচার কীভাবে সক্রিয় করবেন

  1. রিওয়ার্ড হাব→ মাই ভাউচার-এ যান।

  2. চলমান ট্যাবে আপনি যে ট্রেডিং ফি রিবেট ভাউচার ব্যবহার করতে চান তা খুঁজে নিন।

  3. ভাউচার উইজেটে, ভাউচারের বিবরণ এবং ব্যবহারবিধি দেখতে ইনফো আইকন (i) এ ক্লিক করুন।

  4. একই উইজেটে ভাউচারের পরিমাণ, মেয়াদ শেষ হওয়ার তারিখ এবং অন্যান্য বিবরণ দেখতে বিস্তারিত এ ক্লিক করুন।

  5. সক্রিয় করুন এ ক্লিক করুন এবং নিশ্চিত করুন।

একবার সক্রিয় হলে, ভাউচারের শর্ত অনুযায়ী ক্যাশব্যাক জমা হওয়া শুরু হয়।

ক্যাশব্যাক কিভাবে কাজ করে

আপনি ট্রেডিং করার সময় যে স্প্রেড এবং কমিশন প্রদান করেন, তার একটি অংশ ভাউচারের শর্ত অনুযায়ী আপনাকে ক্যাশব্যাক হিসেবে ফেরত দেওয়া হয়।

উদাহরন

ধরুন, একটি ট্রেডে আপনি স্প্রেড এবং কমিশন হিসেবে ১০ USD পরিশোধ করেছেন, এবং আপনার ভাউচারের রিবেট রেট ৫০%। আপনি ৫ USD ক্যাশব্যাক পাবেন, যা পরের দিন আপনার ট্রেডিং অ্যাকাউন্টে জমা হবে।

ক্যাশব্যাক চলতে থাকবে যতক্ষণ না:

  • ভাউচার ব্যালেন্স পুরোপুরি ব্যবহার করা হচ্ছে;

  • ভাউচারের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে।

ক্যাশব্যাক সেই ট্রেডিং অ্যাকাউন্টেই জমা হয়, যেখান থেকে যোগ্য ট্রেডটি সম্পন্ন করা হয়েছে।

ক্যাশব্যাক হিস্টোরি কীভাবে দেখবেন

রিওয়ার্ড হাব → মাই ভাউচার → ভাউচারের বিস্তারিত এ যান এবং দেখুন:

  • ক্যাশব্যাক স্ট্যাটাস;

    • পেন্ডিং ক্যাশব্যাক
      ভাউচারের শর্ত এবং ট্রেডিং কার্যকলাপ অনুযায়ী জমা হওয়া ক্যাশব্যাক যা এখনো প্রদান করা হয়নি।

    • প্রদত্ত ক্যাশব্যাক
      ইতিমধ্যে ট্রেডিং অ্যাকাউন্টে জমা হয়েছে এবং উত্তোলন বা পরবর্তী ট্রেডিংয়ের জন্য উপলব্ধ ক্যাশব্যাক।

    সম্পর্কিত ট্রেডিং কার্যকলাপ;

    ভাউচার ব্যালেন্সের ব্যবহার।

আপনি ফান্ডিং → লেনদেন ইতিহাস এ ক্যাশব্যাকের লেনদেনও দেখতে পারবেন।

মূল নিয়ম এবং সীমাবদ্ধতাসমূহ

  1. ভাউচারটি শুধুমাত্র রিয়েল MT অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রযোজ্য, Standard Cent ব্যতীত।

  2. ভাউচার সক্রিয় করার আগে করা ট্রেডিং কার্যকলাপ এতে অন্তর্ভুক্ত নয়।

  3. প্রদত্ত ক্যাশব্যাক উত্তোলন করা যাবে বা পরবর্তী ট্রেডিংয়ের জন্য ব্যবহার করা যাবে।

  4. প্রদত্ত ক্যাশব্যাক ভাউচারের নির্ধারিত পরিমাণের বেশি হতে পারে না।

  5. একবার ভাউচারের মেয়াদ শেষ হয়ে গেলে, অব্যবহৃত অবশিষ্ট ব্যালেন্স অকার্যকর হয়ে যায় এবং তা রিস্টোর বা এক্সটেন্ড করা যায় না।

  6. ভাউচারের শর্তাবলি টাস্ক বা ক্যাম্পেইনের ওপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন হতে পারে।

  7. রিওয়ার্ড হাব-এর ফিচারগুলো অঞ্চল এবং অ্যাকাউন্টের যোগ্যতার ওপর ভিত্তি করে ভিন্ন হতে পারে।


এতে কি আপনার প্রশ্নের উত্তর আছে?