আপনার অ্যাকাউন্ট ও ফান্ডের নিরাপত্তাতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেই। কয়েকটি সহজ নিয়ম মেনে চলা আপনার JustMarkets অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে সহায়তা করবে। নিচের পরামর্শগুলো আপনাকে আপনার JustMarkets অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে এবং অননুমোদিত অ্যাক্সেসের ধরন চিনতে সহায়ত করাবে।
দ্রষ্টব্য: JustMarkets-এর প্রতিনিধিরা আপনার পাসওয়ার্ড, 2FA পিন কোড, ভেরিফিকেশন কোড বা ব্যক্তিগত পেমেন্টের তথ্য চায় না বা চাওয়ার অনুমতি নেই।
কীভাবে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবেন
বিস্তারিত দেখতে নিচের যেকোনো বিষয়ে ক্লিক করুন
আপনার লগইন তথ্য সুরক্ষিত রাখুন।
আপনার লগইন তথ্য সুরক্ষিত রাখুন।
আপনার পাসওয়ার্ড, পিন বা ভেরিফিকেশন কোড কখনো কারও সাথে শেয়ার করবেন না, এমনকি কেউ যদি নিজেকে JustMarkets-এর কর্মী বলে পরিচয় দেয় তবুও। এটি আপনার পার্সোনাল এরিয়ার পাসওয়ার্ড এবং ট্রেডিং অ্যাকাউন্টের পাসওয়ার্ডের ক্ষেত্রেও প্রযোজ্য।
শক্তিশালী ও ইউনিক পাসওয়ার্ড ব্যবহার করুন। জন্মতারিখ, নাম বা কমন ওয়ার্ডগুলো ব্যবহার করবেন না এবং একই পাসওয়ার্ড অন্য কোনো ওয়েবসাইটে ব্যবহার করবেন না।
অতিরিক্ত সুরক্ষার জন্য 2FA পিন কোড সেট করুন। সেট আপ করতে আপনি নিচের আর্টিকেলটি পড়তে পারেন “2FA পিন কোড কীভাবে সেট আপ ও পরিবর্তন করবেন”
আপনার ইমেইল ও ফোন নম্বর সুরক্ষিত রাখুন। কনফার্মেশন কোড আপনার নিবন্ধিত ইমেইল বা ফোন নম্বরে পাঠানো হয়, তাই কেউ এগুলোর অ্যাক্সেস পেলে আপনার কোডগুলোও পেয়ে যেতে পারে। আপনার ইমেইল অ্যাকাউন্টের জন্যও শক্তিশালী পাসওয়ার্ড ও টু-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবহার করুন।
লগ ইন বা ক্লিক করার আগে যাচাই করুন।
লগ ইন বা ক্লিক করার আগে যাচাই করুন।
পাসওয়ার্ড বা কোড দেওয়ার আগে ওয়েবসাইটের এড্রেসটি চেক করুন। চ্যাট বা মেসেঞ্জারে পাঠানো লিংকসহ প্রতিটি লিংকের ক্ষেত্রেই এটি প্রযোজ্য। ভুয়া ওয়েবসাইটগুলো দেখতে আসল ওয়েবসাইটের মতোই হয়, তবে ওয়েবসাইটের এড্রেসে সামান্য পার্থক্য থাকে।
অপ্রত্যাশিত মেসেজের ব্যাপারে সতর্ক থাকুন। আপনি নিজে থেকে কারো সাথে কথা না বললে এবং কোনো মেসেজের লিংকে আপনাকে ক্লিক করতে বলা হলে, দয়া করে সেই লিংকে ক্লিক করবেন না।
লগ ইন করার সবচেয়ে নিরাপদ উপায় হলো JustMarkets ট্রেডিং অ্যাপ ব্যবহার করা অথবা নিজের সেভ করা বুকমার্ক থেকে প্রবেশ করা।
শুধুমাত্র অফিসিয়াল সোর্স থেকেই MetaTrader 4/5 এবং JustMarkets ট্রেডিং অ্যাপটি ডাউনলোড করুন: যেমন JustMarkets ওয়েবসাইট, অ্যাপ স্টোর (App Store) বা গুগল প্লে (Google Play) অথবা আমাদের সমস্ত অফিসিয়াল ডাউনলোড লিংকগুলো একসাথে পেতে ট্রেডিং প্ল্যাটফর্মসমূহ সেকশনটি দেখুন।
JustMarkets-এর অফিসিয়াল ডোমেইনসমূহ
JustMarkets-এর অফিসিয়াল ডোমেইনসমূহ
লগ ইন করার আগে বা কোনো সেনসিটিভ তথ্য প্রদান করার আগে ব্রাউজারের অ্যাড্রেস বারের ডোমেইনটি সবসময় চেক করুন।
সতর্কতা সংকেতগুলো চিনে রাখুন।
সতর্কতা সংকেতগুলো চিনে রাখুন।
মেসেজগুলো অনেক প্রফেশনাল মনে হবে এবং JustMarkets-এর লোগো, নাম ও ডিজাইন ব্যবহার করতে পারে। সতর্ক থাকুন যদি কেউ:
নিশ্চিত লাভ, রিস্ক-ফ্রি ট্রেডিং বা বিশেষ বোনাসের গ্যারান্টি দেয়।
আপনার হয়ে ট্রেড করা বা অ্যাকাউন্ট ম্যানেজ করার প্রস্তাব দেয় এবং আপনার লগইন তথ্য ও পাসওয়ার্ড চায়।
রিমোট অ্যাক্সেস সফটওয়্যার (যেমন AnyDesk বা TeamViewer) ইনস্টল করতে বলে।
আপনার অ্যাকাউন্ট বা বোনাস “আনলক“ করার কথা বলে ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট, ওয়ালেট বা ক্রিপ্টো ঠিকানায় টাকা পাঠাতে বলে।
খুব দ্রুত কিছু করতে বলে (যেমন, "এখনই ভেরিফাই করুন" নাহলে "আপনার অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হবে")।
অগ্রিম ফি বা কমিশনের বিনিময়ে লস রিকভার করে দেওয়ার কথা বলে।
আপনি যদি এ ধরনের কোনো মেসেজ পান:
মেসেজের কোনো উত্তর দেবেন না বা পাঠানো কোনো লিংকে ক্লিক করবেন না।
মেসেঞ্জার বা কোনো সোশ্যাল মিডিয়ায় এরকম ম্যাসেজ পেলে সেই একাউন্টটি ব্লক করুন এবং রিপোর্ট করুন।
তথ্যগুলো যাচাই করতে আমাদের ওয়েবসাইটের চ্যাট বা সাপোর্ট হাব-এর মাধ্যমে আমাদের অফিসিয়াল সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করুন।
কোনো মেসেজ আসল কি না, তা কীভাবে যাচাই করবেন
কোনো মেসেজ আসল কি না, তা কীভাবে যাচাই করবেন
JustMarkets থেকে আসা ইমেইলগুলো সাধারণত @justmarkets.com থেকে পাঠানো হয়। শুধুমাত্র মেসেজে দেখানো নামের ওপর নির্ভর না করে সম্পুর্ন ঠিকানাটি যাচাই করুন। কোনো অক্ষর বা চিহ্নের পার্থক্য অবশ্যই রয়েছে, সেগুলো সম্পর্কে সতর্ক থাকুন। উদাহরণস্বরূপ, @justmarket (এখানে “s” নেই, এরকম হতে পারে)।
আমাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোর লিংক JustMarkets-এর ওয়েবসাইটে এবং হেল্প সেন্টার-এর পেজের নিচের অংশে দেওয়া আছে। আমাদের নাম বা লোগো ব্যবহার করে অন্য কোনো অ্যাকাউন্ট থেকে পাঠানো মেসেজ আমাদের নাও হতে পারে। কোনো পেজ বা মেসেঞ্জার অ্যাকাউন্ট অফিসিয়াল কি না, তা আপনি যেকোনো সময় আমাদের সাপোর্ট টিমে ম্যাসেজ দিয়ে যাচাই করতে পারবেন।
কোনো মেসেজ, ফোন কল বা লিংক আসল কি না, তা নিশ্চিত না হলে:
ব্যক্তিগত বা অ্যাকাউন্ট-সংক্রান্ত কোনো তথ্য শেয়ার করবেন না।
কোনো লিংকে ক্লিক করবেন না এবং আপনাকে পাঠানো কোনো কিছু ইনস্টল করবেন না।
কথোপকথনটি বন্ধ করুন এবং আমাদের ওয়েবসাইটের চ্যাট বা সাপোর্ট হাব-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন।
আপনার ডিভাইসগুলো সুরক্ষিত রাখুন।
আপনার ডিভাইসগুলো সুরক্ষিত রাখুন।
আপনি ডিভাইসটি লক করুন। পিন বা পাসওয়ার্ড সেট করুন এবং অটো লক টাইমার এর হওয়ার সময় কম করে রাখুন। কাজ শেষে আপনার পার্সোনাল এরিয়া থেকে লগ আউট করুন, বিশেষ করে শেয়ার করা কম্পিউটার ব্যবহার করলে।
JustMarkets ট্রেডিং অ্যাপ-এর সেটিংসে বায়োমেট্রিক লগইন (Face ID, Touch ID বা ফিঙ্গারপ্রিন্ট) চালু করুন।
নিরাপত্তাজনিত ত্রুটি দূর করতে আপনার অপারেটিং সিস্টেম, ব্রাউজার ও অ্যাপগুলো নিয়মিত আপডেট করুন এবং কম্পিউটারে অ্যান্টিভাইরাস ব্যবহার করুন।
যথাযথ সুরক্ষা ছাড়া পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার করে লগইন করা থেকে বিরত থাকুন।
শেয়ার করা ডিভাইসের ব্রাউজারে পাসওয়ার্ড সেইভ করে রাখবেন না।
ডিপোজিট এবং উত্তোলন
ডিপোজিট এবং উত্তোলন
শুধুমাত্র নিজের নামে থাকা পেমেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করুন। থার্ড পার্টি অ্যাকাউন্ট থেকে ডিপোজিট গ্রহণ করা হয় না। আরও বিস্তারিত জানতে আমাদের “ ডিপোজিটের জন্য কি আমি আমার বন্ধু বা আত্মীয়দের পেমেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করতে পারি” শীর্ষক আর্টিকেলটি দেখুন।
লেনদেন নিশ্চিত করার আগে পেমেন্টের বিবরণ সবসময় ভালোভাবে যাচাই করে নিন।
শুধুমাত্র পার্সোনাল এরিয়া থেকেই ডিপোজিট করুন ইমেইল, সোশ্যাল মিডিয়া বা মেসেঞ্জারের মাধ্যমে পাঠানো কোনো পেমেন্টের বিবরণ ব্যবহার করবেন না। এ ধরনের ডিপোজিটের পদ্ধতি অফিসিয়াল নয় এবং আপনার ট্রেডিং অ্যাকাউন্টে জমা হবে না।
আপনার অ্যাকাউন্টটি হ্যাক বা ক্ষতিগ্রস্ত হয়েছে মনে হলে করণীয়
আপনার অ্যাকাউন্টটি হ্যাক বা ক্ষতিগ্রস্ত হয়েছে মনে হলে করণীয়
আপনার অপরিচিত কোনো কার্যকলাপ চোখে পড়লে বা কারও সঙ্গে আপনার লগইন তথ্য শেয়ার করে থাকলে, অবিলম্বে নিচের কাজগুলো করুন:
আপনার পার্সোনাল এরিয়া-এর পাসওয়ার্ড পরিবর্তন করুন দেখুন “ পার্সোনাল এরিয়া-এর পাসওয়ার্ড কীভাবে পরিবর্তন করবেন” মনে রাখবেন, পাসওয়ার্ড পরিবর্তন করার পর 24 ঘণ্টা পর্যন্ত অর্থ উত্তোলন করা যাবে না।
আপনার ট্রেডিং অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ড রিসেট করুন। দেখুন “ট্রেডিং অ্যাকাউন্টের পাসওয়ার্ড কীভাবে রিসেট করবেন”
সমস্ত সক্রিয় সেশন থেকে লগ আউট করুন। সিকিউরিটি সেটিংস-এ যান এবং সক্রিয় সেশনগুলো থেকে লগ আউট করুন।
আপনার ইমেইল অ্যাকাউন্ট সুরক্ষিত করুন। আপনার ইমেইলের পাসওয়ার্ড পরিবর্তন করুন এবং অপরিচিত কোনো ফরওয়ার্ডিং নিয়ম সেট করা আছে কি না বা কোনো অচেনা ডিভাইস সংযুক্ত আছে কি না, তা যাচাই করুন।
আপনার অ্যাকাউন্ট একটিভিটি চেক করুন। আপনার অপরিচিত কোনো লেনদেন বা ট্রেডিং কার্যকলাপ আছে কি না, তা দেখতে ট্রানজ্যাকশন হিস্টোরি এবং ট্রেডিং হিস্টোরিগুলো রিভিউ করুন।
আমাদের ওয়েবসাইটের চ্যাট বা সাপোর্ট হাব-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন। “ওয়েবসাইট এবং পার্সোনাল এরিয়া → পার্সোনাল এরিয়া সিকিউরিটি ইস্যুজ” এ গিয়ে চেক করুন। কী ঘটেছে এবং কখন ঘটেছে, তা বিস্তারিতভাবে জানান এবং প্রাসঙ্গিক স্ক্রিনশট সংযুক্ত করুন। দেখুন “সাপোর্ট হাব-এ কীভাবে আপনার অনুরোধ জমা দেবেন এবং ট্র্যাক করবেন”
সাহায্য প্রয়োজন?
কোনো মেসেজ, ফোন কল বা লিংক আসল কি না, তা নিয়ে নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো পদক্ষেপ নেবেন না। আমাদের ওয়েবসাইটের চ্যাট বা সাপোর্ট হাব-এর মাধ্যমে যোগাযোগ করুন এবং আমরা আপনাকে সেটি যাচাই করতে সাহায্য করব।
