আপনি আমাদের বৃহৎ ট্রেডিং কমিউনিটিতে যোগ দিয়েছেন এবং ভাবছেন কিভাবে শুরু করবেন? চলুন দেখা যাক কিভাবে এই প্রক্রিয়াটি সহজ ও স্বচ্ছ করা যায়।
কয়েক মিনিটের মধ্যে রেজিস্ট্রেশন করে প্রথম অর্ডার করতে নিম্নলিখিত ধাপগুলি অনুসরন করুন।
একটি ট্রেডিং অ্যাকাউন্ট নির্বাচন করুন এবং খুলুন।
টাকা জমা করুন
মেটাট্রেডারে ট্রেডিং অ্যাকাউন্টে লগ ইন করুন৷
ট্রেডিং সময়কাল যাচাই করুন।
ট্রেডিং শুরু করুন।
আত্মবিশ্বাসের সাথে প্রক্রিয়াটি সম্পন্ন করতে আপনাকে সাহায্য করার জন্য নিচে প্রতিটি পয়েন্টের জন্য অতিরিক্ত বিবরণ দেওয়া হলো।
একটি ট্রেডিং অ্যাকাউন্ট নির্বাচন করুন এবং খুলুন
MT4-এ ৪টি এবং MT5 প্ল্যাটফর্মে ৩টি অ্যাকাউন্টের ধরন রয়েছে — ট্রেডিং শর্ত, ট্রেডিং উপকরণের পরিসর এবং জমার প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে আপনার জন্য সবচেয়ে উপযুক্ত মাধ্যমটি বেছে নিন।
দ্রষ্টব্য: একটি MT4 অ্যাকাউন্ট খোলা মানে আপনি একই লগইন তথ্য দিয়ে MT5 ব্যবহার করতে পারবেন না এবং বিপরীত টিও সত্য। আপনি যদি MT4 এবং MT4 এ ট্রেড করতে চান তাহলে আপনাকে অবশ্যই উভয় প্ল্যাটফর্মের জন্য আলাদা অ্যাকাউন্ট তৈরি করতে হবে।
টাকা জমা করুন
এখানে জমা করার ধাপগুলো বলা হলো:
আপনার পার্সোনাল এরিয়ায় লগ ইন করুন।
ফান্ড ট্যাবে ক্লিক করুন এবং ডিপোজিট নির্বাচন করুন।
যেকোনো একটি সুবিধাজনক পদ্ধতি নির্বাচন করুন এবং জমা ফর্মটি পূরণ করুন বা পৃষ্ঠায় নির্দেশনাবলী অনুসরণ করুন।
"ডিপোজিট" বোতামটি চাপুন।
আপনাকে স্বয়ংক্রিয়ভাবে পেমেন্ট অপশনের পৃষ্ঠায় স্থানান্তরিত করা হবে, যেখানে আপনাকে পেমেন্ট নিশ্চিত করতে হবে।
দ্রষ্টব্য: ন্যূনতম টাকা জমা না হওয়া পর্যন্ত ট্রেডিং স্বয়ংক্রিয়ভাবে অক্ষম করা হয়। আপনি যদি ডিপোজিট না করে ট্রেড করার চেষ্টা করেন অথবা আপনার অ্যাকাউন্টে যদি প্রয়োজনের চেয়ে কম পরিমাণে টাকা জমা করেন তাহলে "ট্রেড ডিসেবলড করা হয়েছে" এরকম একটি ত্রুটি বার্তা দেখা যেতে পারে।
মেটাট্রেডারে ট্রেডিং অ্যাকাউন্টে লগ ইন করুন
আপনার মেটাট্রেডারে ট্রেডিং অ্যাকাউন্টে কিভাবে লগ ইন করবেন তার নির্দেশাবলী পাবেন:
মার্কেট ওয়াচে সমস্ত যন্ত্র প্রদর্শন করতে:
ডেস্কটপ MT এবং ওয়েবট্রেডার MT4 এর জন্য: মার্কেট ওয়াচ ওপেন করতে (CTRL + M টিপুন বা ভিউ > মার্কেট ওয়াচ এ ক্লিক করুন) । যেকোনো ফিন্যান্সিয়াল ইন্সট্রুমেন্টে ডান-ক্লিক করুন এবং "সবগুলো দেখান" সিলেক্ট করুন।
ওয়েবট্রেডার MT5 এর জন্য: মার্কেট ওয়াচের উপরে ”সার্চ” ফিল্ডে ক্লিক করুন, মুদ্রা জোড়ার নাম লিখুন, অথবা নিচের তালিকা থেকে আপনার প্রয়োজনীয় সমস্ত মুদ্রা জোড়া নির্বাচন করুন।
মোবাইল MT এর জন্য: মোবাইল টার্মিনালে উদ্ধৃতি পৃষ্ঠাটি খুলুন, পেজটির শীর্ষে "+" চিহ্নে ক্লিক করুন, সার্চ ফিল্ডে মুদ্রা জোড়ার নাম লিখুন, বা নিচের তালিকা থেকে আপনার প্রয়োজনীয় সমস্ত মুদ্রা জোড়া নির্বাচন করুন৷
ট্রেডিং সময়কাল যাচাই করুন
সব ধরনের অ্যাকাউন্টের জন্য, ফরেক্স মার্কেট দিনে ২৪ ঘন্টা, সপ্তাহে পাঁচ দিন, সোমবার ০০:০২:০০ থেকে শুক্রবার ২৩:৫৮:৫৯ পর্যন্ত খোলা থাকে। যাইহোক, অন্যান্য যন্ত্রের ট্রেডিং সময়, গ্রীষ্ম/শীতকালীন ট্রেডিং সময় এবং প্রতিদিনের বিরতি বিবেচনা করা গুরুত্বপূর্ণ। ট্রেড শুরু করার আগে মার্কেট সময়সূচীর তথ্য সম্পর্কে সচেতন থাকুন।
ট্রেডিং শুরু করুন
এখন আপনি আপনার প্রথম ট্রেড শুরু এবং শেষ করার জন্য সবকিছু প্রস্তুত।
আপনি যে ইন্সট্রুমেন্ট দিয়ে ট্রেড করতে চান তা বেছে নিন, পরিমানটি লটে সেট করুন, SL এবং TP লেভেল সেট করুন, অর্ডারের ধরন ঠিক করুন —মার্কেট নাকি পেন্ডিং অর্ডার — এবং সেল বা বাই বাটনে ক্লিক করুন।
একবার আপনার ট্রেডিং সম্পন্ন হয়ে গেলে, অর্ডারটি বন্ধ করুন এবং ফলাফল ঠিক করুন।



